বিএনপি সরকার থেকে কৃষকদের দেওয়া জৈব সারের বস্তায় মিলল মাটি, পলিথিন ও আবর্জনা

অবশ্যই পরুন

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের মধ্যে বিতরণ করা জৈব সারের বস্তায় মাটি, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা ভেজাল সার নিতে অস্বীকৃতি জানিয়ে শুধু গাছের চারা নিয়ে ফিরে যান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছিল। তবে কৃষকদের অভিযোগ, সারের বস্তা খুলে তারা ময়লা-আবর্জনা ও পলিথিনের মিশ্রণ পান। পাশাপাশি বরাদ্দ অনুযায়ী আস্ত বাঁশের বদলে দেওয়া হয়েছে বাঁশের ফালি এবং চারার মানও ছিল নিম্নমানের।

অভিযোগের পর উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যেসব বস্তায় নিম্নমানের সার পাওয়া গেছে, সেগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফেরত পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত মানসম্মত জৈব সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ