বাংলাদেশিদের জন্য এখনই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার

অবশ্যই পরুন

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বর্তমান এমওইউর মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে। নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিবর্তে বিদ্যমান চুক্তি সংশোধন করা হলে শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে বাংলাদেশ।

দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কম খরচের করার বিষয়ে ঐকমত্য হয়েছে। মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাসের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা বিদ্যমান চুক্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতে বিভিন্ন সময় মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে আবার বন্ধ হয়েছে। তাই এবার এমন একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে শ্রমবাজার স্থিতিশীল থাকে এবং কর্মী নিয়োগে অনিয়ম ও সিন্ডিকেটের সুযোগ কমে আসে।

সরকারের আশা, চলমান আলোচনা সফল হলে শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ