মিথ্যা মামলায় ডিবি হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু

অবশ্যই পরুন

ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পরিবারের দাবি, গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান। পরে সকালে তারা হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, একটি অভিযানের সময় প্রান্তকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ