বড় বোনের সহায়তায় ছোট বোনকে ধর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতা কাইয়ুম ও সহযোগী আটক

অবশ্যই পরুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা এবং সহায়তাকারী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাইয়ুম মাল এবং তানিয়া আক্তার। বুধবার (১০ জুন, ২০২৬) মতলব উত্তর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ১২ অক্টোবর অভিযুক্ত কাইয়ুম মাল তানিয়া আক্তারের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সম্প্রতি কিশোরীটির পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় এবং কিছু দিন আগে সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হয়। মেডিকেল পরীক্ষায় জানা যায়, ওই কিশোরী বর্তমানে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপরই পুরো বিষয়টি জানাজানি হয় এবং পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রাথমিক তদন্তে এটি প্রতীয়মান হয়েছে যে, ভুক্তভোগী কিশোরীর আপন বড় বোনই তার বোনের ওপর এই জঘন্য অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ