সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে আলোচনায় এসেছেন সিদ্দিক। শুক্রবার দুপুরে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয়, মসজিদের দানবাক্স চুরির সময় তাকে আটক করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিকের মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশি করছেন। এসময় ব্যাগ থেকে একটি দানবাক্স বের করে আনতে দেখা যায়। দানবাক্সটির গায়ে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।
ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত লোকজন সিদ্দিককে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন। এসময় তিনি ক্ষমা চাইতে এবং ভিডিও ধারণ না করার অনুরোধ করছেন বলেও শোনা যায়।
একপর্যায়ে ব্যাগের ভেতরে থাকা টাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত কয়েকজন। ভিডিওর শেষ দিকে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেও শোনা যায়।
তবে ভিডিওটির সত্যতা, ঘটনাস্থল বা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বিভিন্ন সময় নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন সিদ্দিক। অতীতেও কয়েকবার তাকে মারধরের ঘটনার খবর প্রকাশ্যে আসে।
ন্যাশনিক্স/এলকে
