মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক শিবির কর্মী আটক

অবশ্যই পরুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার শিবির কর্মী ইব্রাহিম সরদারের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পরিবারে আগে থেকেই আলোচনা ও অভিযোগ ছিল বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন। পরে প্রবাসীর ভাই ও তার স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এরপর এলাকাবাসী দুজনকে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

প্রবাসীর স্বজন বিপ্লব হোসেন মোল্যা ও পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের সম্পর্ক চলছিল। তারা এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

অন্যদিকে রানী খাতুন গণমাধ্যমকে বলেন, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ ছিল।

এ বিষয়ে বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ইব্রাহিম সংগঠনের কোনো পদে না থাকলেও কর্মী হিসেবে পরিচিত। তবে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মো. আশরাফুজ্জামান জানান, দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ