কক্সবাজারের উখিয়ায় ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে সংঘর্ষে ছৈয়দা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। তিনি রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে থানায় একটি এজাহার দায়ের হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে ধরে নিয়ে যান। এসময় আব্দুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে আনতে গেলে তার মা ছৈয়দা বেগম হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ন্যাশনিক্স/এলকে
