ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দিদের মুক্তির দাবিতে ছাত্রলীগের মিছিল

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দিদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন। মিছিলে থাকা ব্যানারে সাবেক গৃহায়ণমন্ত্রী মোকতাদির চৌধুরী এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-সহ কয়েকজনের ছবি দেখা যায়।

মিছিলকারীদের অনেকের মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল। এসময় তারা জয় বাংলা স্লোগান দেন এবং দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দিদের মুক্তির দাবি জানান।

এ বিষয়ে মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই অংশগ্রহণকারীরা সরে যান।

তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিচয় নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ