১৫ বছর বয়সেই মামলা, ১৬তে কারাবরণ এসএসসি পরীক্ষা দিতে না পারা তরুণ ছাত্রলীগ নেতার হৃদয়বিদারক গল্প

অবশ্যই পরুন

মাত্র ১৬ বছর বয়স। এই বয়সে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় চিন্তা থাকার কথা পরীক্ষা, ভবিষ্যৎ আর স্বপ্ন নিয়ে। কিন্তু আশরাফুল ইসলাম মাহের-এর জীবনের বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন এক গল্প যেখানে বই-খাতার জায়গা দখল করেছে মামলা, আর পরীক্ষার হলের পরিবর্তে কারাগারের দেয়াল।

মাহেরের রাজনৈতিক জীবনের সময়কাল খুব বেশি দীর্ঘ নয়। তবে এই অল্প সময়েই তাকে পার করতে হয়েছে একের পর এক কঠিন বাস্তবতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তার জীবনে নেমে আসে অনিশ্চয়তা ও ভয়াবহতা। তখন তার বয়স ছিল মাত্র ১৫। সেই সময় থেকেই তার নামে ফৌজদারি মামলা দায়ের হয়, যা ধীরে ধীরে তাকে শিক্ষা জীবন থেকে দূরে সরিয়ে দেয়।

তিনি জানান, ১৬ বছর বয়সে তাকে কারাগারে যেতে হয় এবং সেখানে টানা ৫২ দিন থাকতে হয়েছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এই বন্দিত্ব তার ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলেছে।

রাজনীতির মাঠে মাহের ছিলেন সক্রিয়। শ্যামপুর এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে তিনি ১১টি মিছিলে অংশগ্রহণ করেন। অল্প সময়েই তিনি ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং ইউনিট ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান যা তার কাছে ছিল গর্বের অর্জন।

কিন্তু এই অর্জনের আড়ালেই জমা হচ্ছিল এক অদৃশ্য মূল্য। এসএসসি পরীক্ষার আগের দিনও তিনি ছিলেন অনিশ্চয়তায়। শেষ পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

মাহেরের কণ্ঠে আক্ষেপ নেই, আছে দৃঢ়তা
“আমি জানি, আমার পথ সহজ নয়। কিন্তু আমি থামবো না। ইনশাআল্লাহ, আমি আবারও পরীক্ষা দিবো ৫ বছর পরে হলেও দিবো।”

একজন মেধাবী ছাত্র হিসেবে তার অতীত ছিল উজ্জ্বল। ক্লাসে তার রোল নম্বর সবসময় ১ বা ২-এর মধ্যে থাকত, আর বোর্ড পরীক্ষাগুলোতেও তিনি ধারাবাহিকভাবে জিপিএ ৫.০০ অর্জন করেছেন

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ