অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫, ডিজেল ১১৫

অবশ্যই পরুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের খুচরা মূল্য বাড়িয়েছে সরকার। শনিবার ১৮ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য রোববার ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে প্রতি লিটার জ্বালানির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে অকটেন প্রতি লিটার ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নতুন মূল্য অনুযায়ী রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১০০ টাকা। সে সময় কেরোসিন ছিল ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় ২ টাকা করে দাম কমানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে এবার বড় পরিসরে দাম বাড়ানো হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ