২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট সংখ্যা ২০০ ছাড়াল

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

জানানো হয়, মৃতদের মধ্যে দুইজনের ক্ষেত্রে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। অন্য ছয়জনের মৃত্যু হয়েছে হামসদৃশ উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামসদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

এছাড়া এই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫ জন। অন্যদিকে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

হামসদৃশ উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতাল ছেড়েছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ