সংসদে ‘মাননীয় স্পিকার’ বলতে গিয়ে ‘মাই লর্ড’ বললেন প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তার পরিবর্তে উত্তর দিতে দাঁড়ান প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তবে উত্তর দেওয়ার সময় ‘মাননীয় স্পিকার’ সম্বোধনের জায়গায় অভ্যাসবশত দু-একবার ‘মাই লর্ড’ বলে ফেলেন তিনি।

রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে সম্পূরক প্রশ্নের জবাব দিতে উঠে প্রতিমন্ত্রী বলেন, তিনি পেশায় আইনজীবী হওয়ায় অভ্যাসবশত ‘মাই লর্ড’ বলে ফেলেছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এরপর তিনি মূল প্রশ্নসহ চারটি সম্পূরক প্রশ্নের উত্তর সাবলীলভাবে দেন। তার উত্তর দেওয়ার ধরন ছিল প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী। সংসদে প্রথমবার নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তার বক্তব্যে নবীনতার কোনো ছাপ দেখা যায়নি।

প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। দ্বিতীয় সম্পূরক প্রশ্ন করেন জামায়াতের চট্টগ্রামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরক প্রশ্ন করেন সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এবং চতুর্থ সম্পূরক প্রশ্ন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ