শেখ হাসিনার পাইপলাইন প্রকল্পে ভরসা: জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ

অবশ্যই পরুন

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হওয়ায় কম সময়ে জ্বালানি তেল দেশে পৌঁছানো সম্ভব হবে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি করলে পরিবহন খরচ কমে এবং সরবরাহ দ্রুত নিশ্চিত করা যায়, যা জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এরই অংশ হিসেবে প্রথম চালান হিসেবে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ