সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ মহিউদ্দিন আহমেদ আর নেই

অবশ্যই পরুন

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং মুন্সিগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে মুন্সিগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোঃ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। তার রাজনৈতিক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ