জাইমা রহমানকে দুইবার সালাম দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অবশ্যই পরুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন জাইমা রহমান।

পুরস্কার গ্রহণের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মান জানিয়ে জাইমা রহমানকে দুইবার সালাম দেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে মুহূর্তটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে।

অনুষ্ঠানে নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের আটটি বিভাগ থেকে মোট ৩৯ জন নারীর মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ