জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক নির্দেশনায় তার হিসাবসংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র।
সূত্র জানায়, একটি অভিযোগের প্রেক্ষিতে সোমবার ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
