কিশোরদের জিজ্ঞাসাবাদ, ‘সারা দেশের জন্য নয়, আমার নির্বাচনী এলাকার জন্য’

অবশ্যই পরুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন, তা সারা দেশের জন্য নয়; বরং তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ার জন্য প্রযোজ্য।

বুধবার সচিবালয়ে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সন্ধ্যার পর রাস্তায় কিশোরদের ঘোরাফেরা নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি কচুয়ার জন্য মাদক, ইভটিজিং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছিলেন। সেই প্রেক্ষাপটেই স্থানীয় প্রশাসনকে তিনি অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেন, এটি তার নির্বাচনী এলাকার জন্য দেওয়া প্রতিশ্রুতি। জাতীয় পর্যায়ে এমন কোনো সিদ্ধান্ত বা ঘোষণা তিনি দেননি।

মন্ত্রী আরও বলেন, সংবিধানসম্মত বিষয়গুলো মাথায় রেখেই স্থানীয় পর্যায়ে অভিভাবকদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ