ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে তার দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিএনপির গুন্ডারা কেবল যে ২১ শে ফেব্রুয়ারিতে আমাকে শহীদ মিনারে বাধা দিয়েছে তাই নয়, আজকে তারা আমার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। ২১ শে ফেব্রুয়ারিতে পুলিশ প্রশাসনের সামনে পুরো ঘটনা ঘটলেও তারা ছিল মূক বধির। নতুন বাংলাদেশ আর নতুন রাজনীতির এই হলো নমুনা।”
তিনি দাবি করেন, পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনের সামনেই ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিএনপির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রুমিন ফারহানা।
ন্যাশনিক্স/এলকে
