প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব বদলি

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিনজন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

এর আগে নতুন সরকার গঠনের পর প্রশাসনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল করা হয়। পরে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাম্প্রতিক এসব পদক্ষেপকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ