২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া এসআই-সার্জেন্টরা চাকরি ফিরে পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফিরে পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সংশ্লিষ্টদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে ঝুলে ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। তবে আদালতের রায়ের ভিত্তিতে তাদের চাকরি পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন, কী কারণে অনুমোদন দেওয়া হয়নি তা জানা নেই, তবে তারা ন্যায্য অধিকার পাবেন এবং পুনরায় নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে পুলিশের কনস্টেবল পদে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুলিশের দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ