সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মনে করেন, বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কেবল শেখ হাসিনা ও তাঁর নেতৃত্ব। তিনি বলেছেন, “শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অন্য কোনো খবরের প্রতি তেমন আগ্রহ দেখাচ্ছে না।”
গোলাম মাওলা রনি উদাহরণ টেনে বলেন, আলী রীয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা শপথ নিচ্ছেন, কিংবা ড. মুহাম্মদ ইউনূস তার ঘনিষ্ঠদের নিয়ে আমেরিকা যাচ্ছেন—এসব খবর প্রচার হলেও সাধারণ মানুষের মধ্যে খুব একটা সাড়া মিলছে না।
কিন্তু বিপরীতে, শেখ হাসিনাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ করা হলে কিংবা তাঁকে ঘিরে একটি ভিডিও, অডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্য কোনো কনটেন্ট প্রকাশিত হলে তা মুহূর্তের মধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভিউ, শেয়ার ও আলোচনা শুরু হয়ে যায়।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা আজও কোটি মানুষের প্রেরণা ও আশা। তাঁর নেতৃত্ব, তাঁর সংগ্রাম, এবং দেশের উন্নয়নে তাঁর অবদান সাধারণ মানুষ গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করছে। ইন্টারনেট হোক বা টেলিভিশন—সবখানেই শেখ হাসিনার নাম মানুষের কাছে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।”
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি এ মন্তব্য করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষের হৃদয়ে এখনও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা ও কৌতূহল বিরাজ করছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশ্বাস, এটাই প্রমাণ করে যে শেখ হাসিনা এখনো দেশের মানুষের আস্থার প্রতীক।
