একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যুক্তরাজ্য ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

অবশ্যই পরুন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্য ছাত্রলীগ ও এর সকল শাখা সংগঠন। শুক্রবার রাত ১১টায় যুক্তরাজ্যের আলতাব আলী পার্ক-এর শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়াসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ