খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে : রুমিন ফারহানা

অবশ্যই পরুন

জাতীয় সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেছেন, খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ এমনভাবে গড়ে তুলেছে, যা দেখতে অনেকটা বিদেশের শহরের মতো।

সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা বলেন, তিনি একাধিকবার খুলনা, বরিশাল ও রাজশাহীতে গিয়েছেন এবং সেখানে গিয়ে উন্নয়নমূলক কাজ চোখে পড়েছে। তার ভাষায়, “আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ। দেখার মতো।”

তবে একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকার মানুষের জীবনমান নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। রুমিন বলেন, “যখন আমি আমার গরিব এলাকাতে আসি, মানুষগুলোর জন্য আমার কষ্ট লাগে।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসন থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ