দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অবশ্যই পরুন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে–৫৮৩ যোগে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ফয়েজ তৈয়্যব।

তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রায় এক বছর আগে, অর্থাৎ সে বছরের ৫ মার্চ তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে কর্মরত ছিলেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের উদ্যোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মন্ত্রণালয়টি শূন্য হয়ে পড়ে। ওই প্রেক্ষাপটে ফয়েজ তৈয়্যবকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাতে কাজ এগিয়ে নিতে নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকার দেশে নিয়ে আসে।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা বিভিন্ন কর্মকর্তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ