বাধ্য করা হলে রাজপথে নামব: জামায়াত আমির

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদানকারী ও দলীয় সমর্থকদের সঙ্গে তারা আগেও ছিলেন এবং ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে পাশে থাকবেন। প্রয়োজনে রাজপথে নামার কথাও উল্লেখ করেন তিনি।

শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম হলে তা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ইতিবাচক অবস্থান নেওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, হামলা-ভাঙচুর ও হুমকি-ধমকির দায় সংশ্লিষ্টদের নিতে হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং সরকার গঠন করবেন, তাদের দায়িত্ব দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ