হাঁসের মাংসে বিখ্যাত নীলা মার্কেটে আগুন, ক্ষতিগ্রস্ত ৫ দোকান

অবশ্যই পরুন

রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আকস্মিক এ অগ্নিকাণ্ডে অনেকেই সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে দোকানগুলোর বেশিরভাগ মালামাল পুড়ে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সঙ্গে সঙ্গে চারটি ইউনিট পাঠানো হয় এবং সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ