উপদেষ্টাদের সম্পদ প্রকাশ, আসিফ মাহমুদের আগের সম্পদের তথ্য অনুপস্থিত

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী–স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই তালিকায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর সম্পদ ও নগদ টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে ২০২৪-২৫ অর্থবছরে (৩০ জুন ২০২৫ পর্যন্ত) তাঁর আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা। এ ছাড়া অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।

প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশের বাইরে তাঁর কোনো সম্পদ নেই। সব মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। অন্যদিকে ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় হিসেবে উল্লেখ রয়েছে ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে আলাদা কোনো ব্যাখ্যা বা মন্তব্য সংযুক্ত করা হয়নি। তবে সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তাঁর টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) সনদ ছিল না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ