বাংলাদেশ ছাত্রলীগের অনুমোদনে বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর মোহাম্মদ স্বপীল। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাগর বিশ্বাস জয়। সাধারণ সম্পাদক করা হয়েছে আফিকুল আলম-কে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্ঘ্য কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনি মজুমদার।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ