গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, একসঙ্গে প্রাণ গেল মা ও দুই শিশুর

অবশ্যই পরুন

গাজীপুর মহানগরীতে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পূবাইলের নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার দুই সন্তানের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মালা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশে অবস্থান করছিলেন। একপর্যায়ে ট্রেন আসতে দেখে তিনি সন্তানদের নিয়ে দ্রুত লাইনের ওপর উঠে পড়েন এবং চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তিনজনের মরদেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে পূবাইল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাবের জন্য ই আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ