ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পঁচা ডিম নিক্ষেপ

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (গতকাল) রাতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ওই পথসভায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর দিক থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়, যা সভাস্থলে মুহূর্তের জন্য উত্তেজনা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং ধৈর্য ধারণের কথা বলেন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন কি না বা কারা এই ডিম নিক্ষেপ করেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ