‘হাঁস প্রতীক চুরি করলে ছাড় নয়’—প্রতীক পেয়ে হুঁশিয়ারি রুমিন ফারহানার

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাকে ‘হাঁস’ প্রতীক দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, ‘এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক। ছোট ছোট শিশুরাও আমাকে দেখলে বলে আমাদের হাঁস মার্কা। এই ভালোবাসাই আমার শক্তি।’

নিজের জীবনের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি একসময় হাঁস পালন করতাম। আমার হাঁস চুরি হওয়ার পর আমি চোরকে ছাড় দিইনি মামলা করেছি, জেলেও পাঠিয়েছি। আমার হাঁস প্রতীক কেউ চুরি করার চেষ্টা করলে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি এই এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাদের মতামত ও চাহিদা অনুযায়ীই ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উন্নয়নে কাজ করব।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্তভাবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দের প্রতীক পেয়েছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ