কুষ্টিয়ার হরিপুরে নারীসহ সাবেক জামায়েত নেতা আটক, পরে দেনমোহরে বিয়ে

অবশ্যই পরুন

কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নে গতকাল রাতে এক বিধবা নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় জামায়েত ইসলামীর সাবেক ইউনিয়ন সেক্রেটারি ও স্কুলশিক্ষক জনতার হাতে আটক হয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দেনমোহর নির্ধারণ করে বিয়ের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি হয়।

আটক ব্যক্তির নাম মামুনুর রশিদ ওরফে আব্দুর রশিদ। তিনি হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সাবেক সেক্রেটারি এবং দি ওল্ড কুষ্টিয়া হরিপুর স্কুলের শিক্ষক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে এলাকাবাসী তাকে এক বিধবা নারীর বাড়িতে সন্দেহজনক ও আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের উপস্থিতিতে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ২৫ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে রাতেই বিয়ে সম্পন্ন করা হয়। এভাবেই ঘটনার তাৎক্ষণিক মীমাংসা করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন শিক্ষক ও রাজনৈতিক দলের সাবেক দায়িত্বশীল নেতার এমন ঘটনায় জড়ানো নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাৎক্ষণিক কোনো অভিযোগ করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ