বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থানকালে হঠাৎ ওপার থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) থেকে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। একই সঙ্গে শক্তিশালী বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায়। টানা তিন দিন ধরে চলমান এসব গোলাগুলি ও বিস্ফোরণে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ন্যাশনিক্স/এপি
