আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।


রোববার সন্ধ্যায় হিরো আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। সে কারণে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন।
তিনি বলেন, এ সিদ্ধান্তের পর তিনি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনার পর শেষ পর্যন্ত তার নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।


হিরো আলম আরও বলেন, রোববার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি এই দলের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। যোগদানের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি সংবাদ সম্মেলন করার কথাও জানান।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ