মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ওয়াজ মাহফিল স্থগিত

অবশ্যই পরুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তে মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের পূর্বানুমতি না থাকায় মাহফিলটি স্থগিত করা হয়েছে।


এর আগে সাতাশ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হজরত হাবিব শাহ রহ এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।


ওই মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। তিনি হবিগঞ্জ চার আসন মাধবপুর চুনারুঘাট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী।


মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আয়োজক কমিটি বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, জেলায় যেকোনো মাহফিল বা ওরস আয়োজন করতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হয়। সংশ্লিষ্ট মাহফিলের ক্ষেত্রে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি।


তিনি আরও জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেহেতু মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তাই ভোটের আগে ওয়াজ মাহফিল আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এসব কারণেই মাহফিলটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ