গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা গ্রেফতার

অবশ্যই পরুন

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স একুশ বছর। পুলিশের দাবি অনুযায়ী, বর্তমান সরকারের উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুরভী ওই এলাকার বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে।


পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় সুরভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলায় তার বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।


এ ছাড়া পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তাহরিমা জান্নাত সুরভী নিজেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।


অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ