ফয়সাল করিম মাসুদের দেশত্যাগ ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার একুশ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে এজাহারভুক্ত পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। সে কারণে স্থল নৌ ও বিমানবন্দর ব্যবহার করে দেশত্যাগের চেষ্টা করলে তাকে আটক নিশ্চিত করতে বিদেশ গমন বন্ধে আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।
শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় চৌদ্দ ডিসেম্বর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, হাদির ওপর গুলি চালানোর মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি প্রচার কৌশলও হতে পারে। তার সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ