ছাত্রলীগ সেজে শিবিরের চামড়া তুলে নিতে চাওয়া ডাকসু নেতা এখন নিজেই শিবির

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ডাকসু কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ২০২০ সালের ৩ মার্চ করা তার একটি পুরোনো ফেসবুক পোস্ট যেখানে শিবিরবিরোধী বক্তব্য ছিল সম্প্রতি আবার ভাইরাল হয়।

বিতর্ক তৈরি হয়েছে এই কারণে যে, চলতি বছরের ডাকসু নির্বাচনে রায়হান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে দাবি ওঠে। নির্বাচনের পর তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন রায়হানের এই সম্পৃক্ততার কথা জানানোর পর বিতর্ক নতুন মাত্রা পায়।

ভাইরাল পোস্টে দেখা যায়, রায়হানের শিবিরবিরোধী বক্তব্যে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়েছেন ডাকসুর বর্তমান ভিপি আবু সাদিক কায়েম এবং একই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

এ ছাড়া রায়হানের অতীতের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টেও আওয়ামী লীগ ও সংগঠনের শীর্ষ নেতাদের জন্মদিন বা বিশেষ দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাওয়া গেছে। এসব পোস্ট প্রকাশ্যে আসার পর অভিযোগ উঠছে, তিনি অতীতে ভিন্ন রাজনৈতিক পরিচয়ের ছিলেন।

ঢাবির কিছু শিক্ষার্থীর দাবি, “গণ–অভ্যুত্থানের সময় অনেক শিবিরকর্মী ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন” রায়হানকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন তারা।

এ বিষয়ে ডাকসু সদস্য রায়হান বলেন, তিনি কালচারাল ফ্যাসিজম ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি গোষ্ঠী তাকে টার্গেট করছে। ২০২০ সালের পর তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন। তার ভাষায়,
“একটি মহল আমার বিরুদ্ধে নোংরামি ছড়াচ্ছে। এগুলো নিয়ে আমার মাথাব্যথা নেই।”

সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় বর্তমানে এ নিয়ে বিস্তর আলোচনা–সমালোচনা চলছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ