চাটমোহরে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় মহিলা দলের দুই সাবেক নেত্রী গ্রেপ্তার

অবশ্যই পরুন

পাবনার চাটমোহরে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলার পলাতক আসামি হওয়ায় উপজেলা মহিলা দলের সাবেক দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নেত্রী হলেন বুড়ি সরকার (৪২), চাটমোহর উপজেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি
রহিমা রেজা (৪৫), একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।

বর্তমানে উপজেলা মহিলা দলের এই কমিটি বিলুপ্ত রয়েছে।
পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাটমোহর পৌরসভার মধ্য শালিখা ও বালুচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, “দুইজনই দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বুড়ি সরকার ও রহিমা রেজা। এতে স্বর্ণা আহত হন। পরে তিনি বাদী হয়ে ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য রহিমা রেজার বিরুদ্ধে আগে থেকেই মাদক কারবার ও সেবনের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি তখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ