খালেদা জিয়ার অসুস্থতায় মোদীর উদ্বেগ প্রয়োজন হলে সব সহায়তার আশ্বাস

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় তিনি জানান, বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিন অবদান রাখা খালেদা জিয়ার অসুস্থতা তাকে গভীরভাবে ভাবাচ্ছে। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে ভারত সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন।

বর্তমানে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

মোদীর বার্তাটিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ