ভারতের চাল সিঙ্গাপুর থেকে আমদানি করছে সরকার

অবশ্যই পরুন

বাজারে চালের দাম যেন না বাড়ে, সে লক্ষ্যেই ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার বাড়ার প্রবণতা দেখা যায় এ কারণে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত থেকেই চালটি আসবে, তবে সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক। সরকারের মতে, মান, দাম ও সময়মতো সরবরাহ-ই তিনটি বিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন একই দিনে হওয়ায় অতিরিক্ত ব্যয় বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন ও গণভোটের ব্যয় এখনো উন্মুক্ত রাখা হয়েছে, আর ডিসেম্বরেই বাজেট পুনর্বিবেচনা করা হবে।

একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজনকে একটি বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করলেও এর পক্ষে মত দেন সালেহউদ্দিন আহমেদ। তার মতে, আলাদা দিনে করলে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে দুইবার মবিলাইজ করতে হতো, যা আরও জটিল ও ব্যয়বহুল।

এদিনের বৈঠকে সার, পরিশোধিত তেল এবং তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ