মিটফোর্ডে লড়ছেন মা, আর ফিরে আসবে না মেডিকেল ছাত্র রাফি

অবশ্যই পরুন

ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়লে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২০)। তার মা নুসরাত জাহান নিপাও গুরুতর আহত হন।

ঘটনার সময় মা-ছেলে বাজার থেকে নাশতা কিনে ফিরছিলেন। রেলিং ভেঙে পড়লে দুজনই গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা রাফিকে পৌঁছানোর পরই মৃত ঘোষণা করেন। নুসরাত জাহান বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার মাথায় গভীর জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও সংকটমুক্ত নন। এখনো তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি কারণ এমন অবস্থায় তিনি মানসিকভাবে আঘাত সহ্য নাও করতে পারেন।

রাফি পরিবারের সঙ্গে কসাইটুলির বাসায় থাকতেন। তার বাবা ওসমান গনি। আগামী রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাফির।

হাসপাতালে ভর্তি নুসরাত কয়েক মিনিট পরপরই ছেলের খোঁজ জানতে চাইছেন। তাকে বলা হচ্ছে ছেলে চিকিৎসা নিচ্ছে। কিন্তু বিষয়টি তিনি বিশ্বাস করতে পারছেন না, বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

এই দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে, আবদুর রহিম (৪৫) এবং তার ছেলে মেহরাব হোসেন (১১)। তারা সুরিটোলা এলাকার বাসিন্দা ছিলেন এবং কসাইটুলিতে মাংস কিনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ