নরসিংদীর মাধবদীতে ভূমিকম্প হওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে গাজীপুরের বাইপাইলে আবারও হালকা কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। আবহাওয়া অফিস জানায়, এটি স্বল্পমাত্রার বা মাইনর ভূমিকম্প, যার কেন্দ্র ছিল বাইপাইল এলাকায়।
এর আগে গতকাল সকালে ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব দিকের অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সেই ঘটনায় দুই শিশুসহ মোট ১০ জন প্রাণ হারান।
ন্যাশনিক্স/এজে
