ভূমিকম্পে পা ভাঙলো ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারি হামিমের

অবশ্যই পরুন

ঢাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কবি জসীম উদ্দীন হল শাখার ছাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামীম সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন যে সিঁড়ি দিয়ে নামার সময় পা ভেঙে গেছে এবং দোয়া চেয়েছেন।

এছাড়া মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ফজলুল হক মুসলিম হলের আরও কয়েকজন শিক্ষার্থীও তড়িঘড়ি বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আঘাত পেয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বদিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ