ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন, বাড্ডায় ভবন হেলে পড়ায় আতঙ্ক

অবশ্যই পরুন

রাজধানী ঢাকাসহ দেশের নানা এলাকায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে টানা কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় সংলগ্ন অঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতার।

হঠাৎ কম্পন শুরু হলে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে আতঙ্কিত মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন। অনেক জায়গায় অফিস, দোকান ও মার্কেটে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এদিকে কম্পনের পরপরই রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনটির হেলে পড়ার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

হঠাৎ ভূকম্পন এবং ভবন হেলে পড়ার ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি যাচাই করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ