মিছিলের আগে কুমিল্লা মহানগরে ছাত্রলীগের ২৯ জনসহ মোট ৪৪ আটক

অবশ্যই পরুন

কুমিল্লায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৪৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আলাদা অভিযানে আরো ১৫ জনকে ধরা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে শহরের টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ছড়িয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনটি এলাকা থেকে মোট ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক আরও জানান, কুমিল্লা সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা উপজেলায় একজন করে এবং নাঙ্গলকোটে দু’জনকে আটক করা হয়েছে। শহরে ধরা ২৯ জনসহ বিভিন্ন স্থানের আরও ৭ জন মিলিয়ে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ