ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা করতে গেলে অজ্ঞাত কয়েকজন তার ওপর ময়লা পানি নিক্ষেপ করে। ঘটনাটির একটি ভিডিও শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, তার দিকে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে। তিনি বলেন, “ভাই, ময়লা পানি মারছেন, আরও মারতে পারেন—সমস্যা নেই।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।
ন্যাশনিক্স/এজে
