আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে সাড়া, ফাঁকা রাজধানীর রাস্তাঘাট

অবশ্যই পরুন

বর্তমান সরকারের গঠিত তথাকথিত ‘অবৈধ ট্রাইব্যুনাল’ ও ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আজ (১৩ নভেম্বর) রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর এটিই ছিল ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি।

কর্মসূচিকে ঘিরে গত দুই-তিন দিন ধরে সারাদেশে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। দেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এ সংগঠনের ডাকে সাধারণ জনগণও সাড়া দিয়েছে। আজ সকালে রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা, জনসাধারণের চলাচল ছিল খুবই সীমিত, গণপরিবহনও ছিল কম।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষকে কর্মসূচির সমর্থনে ঘরে অবস্থান করার অনুরোধ জানান।

আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করেছেন, সরকারের নানা প্রতিবন্ধকতা ও দমননীতির মধ্যেও আজকের লকডাউন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের ভাষায়, দেশে চলমান ইউনুস সরকারের হাতে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, গুম-খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট এবং সনাতনী ধর্মাবলম্বীদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে জনগণ আজ নীরবভাবে এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।

তাদের মতে, ঢাকার আজকের জনশূন্য চিত্রই প্রমাণ করে দেশের মানুষ ইউনুস সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং একটি নিরাপদ, গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা করছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ