খুলনা জেলা ও মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।স্থানীয় সুত্র বলছে এনসিপি নেতাদের অত্যাচারে অতিষ্ট স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের কার্যালয়ে ভাঙচুর চালায়।
তবে এনসিপি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আজই আমরা মামলা দায়ের করব।
ন্যাশনিক্স/একেএ
