আগামী ১৩ তারিখ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে ‘১ম জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা ২০২৫’ স্থগিত করা হয়েছে।
DJS Japanese Language Club-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, সকল প্রতিযোগী, অতিথি এবং সদস্যদের জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি বিভাগের DJS জাপানি ভাষা ক্লাবের আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অপ্রত্যাশিত কারণে পুনঃনির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর অবৈধ ট্রাইবুনাল বাতিল এবং বর্তমান ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/একেএ
